ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

যুবদলের বৃক্ষরোপণ

যুবদলের বৃক্ষরোপণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে বৃক্ষরোপণ ও নদীতে মাছের পোনা অবমুক্ত কর্মসূচি পালন করেছে জেলা যুবদল। গতকাল বুধবার দিনব্যাপী এসব কর্মসূচিতে পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জনকল্যাণমূলক কার্যক্রমের প্রতি গুরুত্বারোপ করা হয়। ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে কর্মসূচিতে যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় নদীতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করার পাশাপাশি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচিতে ফরিদপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শহীদুর রহমান শহীদসহ সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর জেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে নেতাকর্মীরা বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। একই সঙ্গে স্থানীয় নদীতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করে জলজ জীববৈচিত্র্য রক্ষার বার্তা দেওয়া হয়। ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু রাজনৈতিকভাবে উদ্‌?যাপনের বিষয় নয়; এর সঙ্গে জনসম্পৃক্ত ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডকেও যুক্ত করা হয়েছে। পরিবেশ রক্ষা ও জলজ সম্পদ সংরক্ষণে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত