
জুলাই ৩৬ স্মরণে ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। মানবিক ফেনী ফাউন্ডেশন আয়োজিত ফেনী সরকারি কলেজ মাঠে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি। প্রধান বক্তা ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু। মানবিক ফেনী ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক জেলা যুবদলের আহবায়ক নাসির উদ্দীন খন্দকার এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ এনামুল হক খোন্দকার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সাইদুর রহমান জুয়েল।
মানবিক ফেনী ফাউন্ডেশনের সমন্বয়ক রশিদ আহমেদ মজুমদার এর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, যুগ্ম আহবায়ক তপন চন্দ্র কর, ফেনী পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল, জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত, যুগ্ম আহবায়ক আমজাদ হোসেন সুমন,জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন, মানবিক ফেনী ফাউন্ডেশনের উপদেষ্টা মোহাম্মদ বেলাল হোসাইন, আল ইমরান, ফেনী পৌর যুবদলের সভাপতি জাহিদ হোসেন বাবলু, সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারীসহ বিভিন্ন শ্রেণীপেশার লোকজন ও ক্রীড়ামোদী ব্যক্তিরা।
টুর্নামেন্টের ১৬টি দল অংশ গ্রহণ করে। ফাইনাল খেলায় শহিদ মীর মুগ্ধ একাদশ ও শহিদ মোহাম্মদ সবুজ একাদশ মুখোমুখি হয়। ট্রাইবেকারে শহিদ সবুজ একাদশ চ্যাম্পিয়ন হয়।