ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

শাহেদ আলী হত্যার তিন আসামি গ্রেপ্তার

শাহেদ আলী হত্যার তিন আসামি গ্রেপ্তার

ময়মনসিংহের হালুয়াঘাটে শাহেদ আলী হত্যা মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ড়শ বুধবার রাতে উপজেলার বিলডোরা ইউনিয়নের বটগাছিয়াকান্দা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন হালুয়াঘাট উপজেলার খন্দকপাড়া এলাকার মো. বাবুল হোসেন (৪৫), মো. রহমত আলী (৫০) ও মো. দুলাল মিয়া (৪০)। মামলার তদন্তকারী কর্মকর্তা হালুয়াঘাট থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) রাশিদুল ইসলাম। পুলিশ সূত্রে জানা যায়, গত ১ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ১টার দিকে স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে হালুয়াঘাট সদর ইউনিয়নের খন্দকপাড়া এলাকায় বাদীপক্ষের বাড়ির দক্ষিণ পাশে একটি কাঁচা রাস্তার ওপর শাহেদ আলীকে পথরোধ করে হামলা করা হয়।

গুরুতর আহত অবস্থায় শাহেদ আলীকে প্রথমে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে ওই দিন বিকেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ছেলে রফিকুল ইসলাম বাদী হয়ে হালুয়াঘাট থানায় মামলা করেন। মামলা দায়েরের পর ময়মনসিংহের জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং হালুয়াঘাট সার্কেল ও হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে তদন্ত শুরু হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা হালুয়াঘাট থানার সাব-ইন্সপেক্টর রাশিদুল ইসলাম অভিযান পরিচালনা করে দ্রুত সময়ের মধ্যে এজাহারনামীয় তিন আসামিকে গ্রেপ্তার করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত