ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

সড়কে বালু ফেলে জনদুর্ভোগ, জরিমানা

সড়কে বালু ফেলে জনদুর্ভোগ, জরিমানা

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় রিজার্ভ পুকুর পার সংলগ্ন গুরুত্বপূর্ণ সড়কে ড্রেজারের বালু ফেলে সড়ক ভরাট ও পৌরসভার ড্রেন বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে দুই ব্যক্তিকে ৫১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ভাণ্ডারিয়া পৌর এলাকার রিজার্ভ পুকুর পার সংলগ্ন সড়কে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসান। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জল হালদার উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভবন নির্মাণের উদ্দেশ্যে পূর্ব ভাণ্ডারিয়ার বাসিন্দা মো. ইউসুফ আলী গাজীর ছেলে মো. দেলোয়ার হোসেন ড্রেজার থেকে বালু এনে গুরুত্বপূর্ণ সড়কের ওপর ফেলে ভরাট করেন। এতে সড়কে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয় এবং পৌরসভার ড্রেন দিয়ে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হয়ে জনদুর্ভোগের সৃষ্টি হয়। এ ঘটনায় বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ অনুযায়ী মো. দেলোয়ার হোসেনকে ৫০ হাজার টাকা এবং আব্দুল জব্বারের ছেলে মো. শাহিনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসান বলেন, জনসাধারণের চলাচলের গুরুত্বপূর্ণ সড়ক ও পানি নিষ্কাশনের ড্রেন কোনোভাবেই নির্মাণসামগ্রী ফেলে বন্ধ করা যাবে না। জনস্বার্থ, বায়ুদূষণ ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত