
দিনাজপুরের বীরগঞ্জে ৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা পর্যায়ে ৩ দিনব্যাপী স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া বাস্তবায়নে উপজেলা পর্যায়ে ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানটি বীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার আলী শাহ্ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন। তিনি তার বক্তব্যে বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করলে মন যেমন সতেজ থাকে। তেমন কোন প্রকার অপরাধমূলক কাছ থেকেও বিরত থাকা যায়। তাই প্রতিটি শিক্ষার্থীদের ভালোভাবে পড়াশুনা কত হবে, এবং বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করে বিজয় ছিনিয়ে আনতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতারা পারভীন। শিক্ষক প্রতিনিধিরদের মধ্যে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. মোফাজ্জল হোসেন। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. আবুল কালাম আজাদ। এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক -শিক্ষার্থী সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদ কর্মীগণ। উল্লেখ্য ২৮ ইভেন্টের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।