
আদমদীঘির সান্তাহারে বীর বিক্রম শহীদ আহসানুল হকের স্মরণে স্মরণসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার দুপুরে সান্তাহার বীর বিক্রম শহীদ আহসানুল হক ডিগ্রি কলেজের আয়োজন এই অনুষ্ঠান করে।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবুল হোসেনের সভাপতিত্বে ও কলেজের শিক্ষক মাসুদ রানা ও ক্রীড়া শিক্ষক আল আমিন বাবু সঞ্চালনায় অনুষ্ঠিত স্বরণ ও আলোচনা সভায় বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের পরিচালক মো. হুমায়ন কবির, কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শহীদ আহসানুল হকের ভাই এ কে এম আসাদুল হক বেলাল, বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মিজানুর রহমান জিকো, সান্তাহার প্রেসক্লাবের সভাপতি খায়রুল ইসলাম, বিএনপি নেতা মাহাফুজুল হক টিকন, কলেজের সাবেক শিক্ষক রবিউল ইসলাম, সান্তাহার পৌর বিএনপির সাংগাঠনিক সম্পাদক দিলদার আলম জুয়েল, মহিলা দলের নেত্রী হাসিনা মোমতাজ প্রমুখ। আলোচনা সভা শেষে শহীদ আহসানুল হকের স্মরণে দোওয়া মাহফিল অনুষ্ঠিত হয়।