ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

অপহৃত সিএনজি চালক উদ্ধার, গ্রেপ্তার তিন

অপহৃত সিএনজি চালক উদ্ধার, গ্রেপ্তার তিন

নারায়ণগঞ্জের ফতুল্লায় ডিজিএফআই সদস্য পরিচয়ে আলাউদ্দিন নামে এক সিএনজি চালককে অপহরণ, মারধর ও দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি পাজেরো গাড়ি থেকে আহত অবস্থায় ওই সিএনজি চালককে উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন- মাহাবুব আলম রায়হান (৩৬), সাদ্দাম কাজী ও নাসিরেেক গ্রেপ্তার করা হয়। তবে এ ঘটনায় জড়িত আরও একজন অজ্ঞাতনামা ব্যক্তি কৌশলে পালিয়ে যায়। গত বৃহস্পতিবার রাত ১২টা ৪০ মিনিটের দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূইঘর এলাকায় জেলা পাসপোর্ট অফিসের পাশে মৌচাকগামী ফিডার রোডের সংযোগস্থল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে দুটি ওয়াকিটকি, একটি হ্যান্ডকাফ, ডিজিএফআই ইন্সপেক্টর পরিচয়ের একটি ভিজিটিং কার্ড, একটি ভিভো মোবাইল ফোন, একটি পাজেরো জিপ গাড়ি ও একটি লাঠি উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে আলাউদ্দিন (৩৮) নামের ওই সিএনজি চালক সাইনবোর্ড সিএনজি স্ট্যান্ডে অবস্থান করছিলেন। এ সময় একটি পুরোনো পাজেরো গাড়িতে কয়েকজন ব্যক্তি এসে নিজেদের ডিজিএফআই সদস্য পরিচয় দেন। তাদের হাতে হ্যান্ডকাফ, ওয়াকিটকি ও লাঠি ছিল।

একপর্যায়ে তারা আলাউদ্দিনকে সিএনজি থেকে নামতে বলেন। এতে তিনি রাজি না হলে অভিযুক্তরা লাঠি দিয়ে সিএনজির সামনের গ্লাস ভেঙে তাকে জোর করে পাজেরো গাড়িতে তুলে নেন। পরে বিভিন্ন স্থানে ঘোরানোর সময় তাকে মারধর করে মৃত্যুর ভয় দেখিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়।

ঘটনার খবর পেয়ে ফতুল্লা মডেল থানার টহল পুলিশ অভিযান শুরু করে। পরে শুক্রবার রাত ১২টা ৪০ মিনিটের দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূইঘর এলাকায় জেলা পাসপোর্ট অফিসের পাশে মৌচাকগামী ফিডার রোডের সংযোগস্থল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত