ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

শিক্ষার্থীদের মানবিক মানুষ হওয়ার আহ্বান

শিক্ষার্থীদের মানবিক মানুষ হওয়ার আহ্বান

নেত্রকোনার কেন্দুয়ায় ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী ১১৩ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১১টায় উপজেলা পাবলিক হলে 'রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রামু২০২৬'-এর ওরিয়েন্টেশন ক্লাস ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধিত শিক্ষার্থীদের মধ্যে ১০৩ জন স্কুলের এবং ১০ জন মাদ্রাসার।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মাজেদ বাবু । সভাপতিত্ব করেন নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি মানবিক গুণাবলি অর্জনের আহ্বান জানান।অনুষ্ঠান শেষে কেন্দুয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচিতে কেন্দুয়া প্রেসক্লাবকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়ার কথা জানান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত