প্রিন্ট সংস্করণ
০০:০০, ০৫ সেপ্টেম্বর, ২০২৬
নেত্রকোনা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার বিকালে শহরের মোক্তারপাড়া মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। নেত্রকোনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের প্রশাসক মো. নুরুজ্জামান (এডভোকেট) এবং নেত্রকোনার পুলিশ সুপার তারিকুল ইসলাম উপস্থিত ছিলেন - আলোকিত বাংলাদেশ