
রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিকের নির্দেশনায় এবং কোতয়ালি থানার অফিসার ইনচার্জ জসীম উদ্দীনের নেতৃত্বে কোতয়ালি থানা পুলিশের আভিযানিক টিম রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতি, ধর্ষণ মামলার আসামী, ৫ জন মাদককারবারি ও ৩ জন মাদকসেবীসহ মোট ১০ জন আসামিকে গ্রেপ্তার করে। ডাকাতি সংগঠনের অপরাধে আসামি আহাম্মেদ সফি (৪৪), পিতা- মৃত আব্দুল জব্বার, মাতা- আছিয়া খাতুন, সাং- আদার পাহাড়, ৫নং ওয়ার্ড, ৬নং বালুখালী ইউপি, থানা-কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি'কে গ্রেপ্তার করা হয়। ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামি হিসেবে মুহাম্মদ ইউসুফ আলী (২৬), পিতা- মুহাম্মদ এয়াকুব আলী, মাতা- হাজেরা বেগম, স্থায়ী- সাং-শেখেরগাঁও (মহরম আলীর বাড়ী), ডাক- রামশী, থানা- চুনারুঘাট, জেলা- হবিগঞ্জ, বর্তমান- সাং- জালালাবাদ (এফ রহমান ম্যানসন), ডাক- জালালাবাদ, থানা- বায়জিদ বোস্তামী, জেলা- চট্টগ্রাম'কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদককারবারিরা হলেন- ১। শাহাব্উুদ্দিন (৩২), পিতা- মৃত আব্দুল হালিম, মাতা- জাহানারা বেগম, সাং- মানিকছড়ি, স'মিল এর সামনে, ২নং সাপছড়ি ইউপি, থানা- কোতয়ালী, জেলা- রাঙামাটি,২। মিছকাত (১৮), পিতা- আব্দুল সামাদ, মাতা- রুমি আক্তার, সাং- মানিকছড়ি, পুলিশ ক্যাম্প সংলগ্ন, থানা- কোতয়ালি, জেলা- রাঙামাটি, ৩। দেলোয়ার হোসেন (২০), পিতা- মো. হারুন, মাতা- দেলোয়ারা বেগম, সাং- মানিকছড়ি, স'মিল এর সামনে, থানা- কোতয়ালী, জেলা- রাঙামাটি, ৪। সাইফুল ইসলাম ওরফে বাবু (২৭), পিতা- আকতার উদ্দিন, মাতা- শাফিয়া বেগম, সাং- চম্পকনগর, ৮নং ওয়ার্ড, রাঙামাটি পৌরসভা, আলাল এর ভাড়াটিয়া, থানা- কোতয়ালী, জেলা- রাঙামাটি, ৫। খোকন খান (২৫), পিতা- রিপন খান, মাতা- খাদিজা বেগম, সাং- চম্পকনগর, ৮নং ওয়ার্ড, রাঙ্গামাটি পৌরসভা, থানা- কোতয়ালি, জেলা- রাঙামাটি । মাদক সেবনের আসামিরা হলেন- ১। রবিউল (১৮), পিতা- কামাল হোসেন, মাতা- রোজি আক্তার, সাং- মানিকছড়ি, স'মিল এর সামনে, ২নং সাপছড়ি ইউপি, থানা- কোতয়ালি, জেলা- রাঙ্গামাটি, ২। ইদ্রিস আলী (৫৩), পিতা- মৃত সুরুজ আলী, মাতা- মৃত জান্নাতুল ফেরদৌস, স্থায়ী সাং- বানাই চিংড়ি, ৫নং মহিষ ইউপি, থানা- হালুয়াঘাট, জেলা- ময়মনসিংহ, বর্তমান সাং- কৃষিকলোনী, থানা- কোতয়ালি, জেলা- রাঙামাটি, ৩। সাফিন মাহামুদ রাফি (২০),পিতা- মো. নুরনবী, মাতা- কহিনুর বেগম, সাং- আসামবস্তি, রাঙামাটি পৌরসভা , থানা- কোতয়ালি, জেলা- রাঙামাটি গ্রেপ্তার করা হয়।