ঢাকা রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

দাউদকান্দিতে ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

দাউদকান্দিতে ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে একটি পুরাতন হলুদ রংয়ের পিকআপ গাড়িতে তল্লাশি চালিয়ে ১৩৬৮৫পিস ইয়াবসহ সুমন মিয়া (৩০) নামে একজনকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

গতকাল শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজার ১০০ গজ পশ্চিমে ঢাকামুখি লেনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করেছে পুলিশ। গ্রেপ্তার সুমন মিয়া বগুড়া সদর শাকারিয়া ইউনিয়নের আজিম উদ্দিনের ছেলে। সে বর্তমানে ঢাকার শ্যামপুরের মীরহাজীরবাগ পাইপরাস্তা এলাকায় বসবাস করেন।

দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, এবিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। একই সঙ্গে মাদকের এই বড় চালানের সঙ্গে কারা জড়িত এবং মাদকগুলো কোথা থেকে আনা হয়েছে বা কোথায় নেওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত