
নোয়াখালী- ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন- সবার আগে বাংলাদেশ। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে কাউকে আমরা ছাড় বা ক্ষমা করা হবে না। গত শুক্রবার নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা, র্যালি, বৃক্ষরোপণ ও মাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সোনাইমুড়ী পৌরসভা বিএনপির আহ্বায়ক মোতাহার হোসেন মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক দিদার হোসেন, সদস্য সচিব কুতুবউদ্দিন সানী, পৌরসভা বিএনপির সদস্য সচিব সৈয়দ রেজাই রাব্বি মাহবুবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ সময় আরও বক্তব্য রাখেন অ্যাডভোকেট মাহমুদ হাসান শাকিল, অ্যাডভোকেট সেলিম শাহী, অ্যাডভোকেট খলিলুর রহমান, মাসুদ আলম ফরহাদ, ফখরুল ইসলাম, মনসুর আহমেদ সেলিম, জসিম উদ্দিন, ওমর সোহাগ, ফখরুল, সাহাব উদ্দিন, লিটন, চৌধুরী, মিলন, সাদ্দাম ও রনিসহ সোনাইমুড়ী উপজেলার ১০ ইউনিয়ন ও একটি পৌরসভার বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বৃক্ষরোপণ ও মাছ অবমুক্তকরণ কর্মসূচি পালন করা হয়। পরে সোনাইমুড়ী বাজারের প্রধান সড়কে একটি র্যালি বের করেন নেতাকর্মীরা। র্যালিটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।