ঢাকা রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

নারী উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনা, আইন ও পদ্ধতিগত নির্দেশনামূলক জ্ঞান এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

'বাংলাদেশ রিজিওনাল কানেক্টিভিটি প্রকল্প-১'-এর আওতায় ও বাণিজ্য মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় এবং 'ম্যানেজমেন্ট অ্যান্ড ট্রেনিং ইন্টারন্যাশনাল লিমিটেড'-এর বাস্তবায়নে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। গতকাল শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের মুক্ত মহাদল অফিসে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক গোলাম মোস্তফা। এ সময় উপস্থিত ছিলেন মেট রয়্যাল আইটির সিইও মোছা. মাহাবুব আরা নীলা, বিজনেস ম্যানেজমেন্ট ট্রেইনার মো. হাসিবুল ইসলাম এবং ব্যবসায় নেটওয়ার্কিং ও ডিজিটাল মার্কেটিং ট্রেইনার মো. তরিকুল ইসলাম ও ট্রেনিং সমন্বয়কারী মিঠুন সরকার।

এই প্রশিক্ষণ আগমী ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এতে ২৫ নারী উদ্যোক্তা অংশ নিয়েছেন। প্রশিক্ষণ কর্মশালায় জানানো হয়, প্রশিক্ষণে নারী উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনার বিভিন্ন দিক, সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান, ব্যবসায়িক পদ্ধতি এবং প্রয়োজনীয় দক্ষতা সম্পর্কে ধারণা দেয়া হবে। এর মাধ্যমে নারী উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনায় সক্ষমতা বৃদ্ধি, সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং ব্যবসায়িক কার্যক্রমকে আরও সুসংগঠিত করার সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। বাংলাদেশের অর্থনীতিতে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার বিকাশে এ ধরনের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী নারী উদ্যোক্তারা ব্যবসা পরিচালনা ও সম্প্রসারণের ক্ষেত্রে প্রয়োজনীয় জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা অর্জনের সুযোগ পাবেন। সংশ্লিষ্টদের মতে, নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও ব্যবসায়িক সক্ষমতা উন্নয়নে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরো কার্যকর ও টেকসই ব্যবসায়িক পরিবেশ তৈরিতে সহায়ক হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত