ঢাকা রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

দৌলতপুরে দুই মাদক কারবারি গ্রেপ্তার

দৌলতপুরে দুই মাদক কারবারি গ্রেপ্তার

মানিকগঞ্জের দৌলতপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে দৌলতপুর থানা পুলিশ।

গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় দৌলতপুর থানাধীন চকমিরপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিঃ) সাইফুল ইসলামের নেতৃত্বে একটি টিম এলাকায় অভিযান চালায়। গ্রেপ্তাররা হলেন- আলী আকবরম পিতা- মৃত বছির উদ্দিন বেপারী, সাং- চকমিরপুর, থানা- দৌলতপুর, জেলা- মানিকগঞ্জ। বাচ্চু মিয়া, পিতা- মৃত মাঈন উদ্দিন, সাং- চকমিরপুর, থানা- দৌলতপুর, জেলা- মানিকগঞ্জ। গ্রেপ্তারের পর আসামিদের দেহ তল্লাশি করে আলী আকবরের কাছ থেকে ২০ পিস এবং বাচ্চু মিয়ার কাছ থেকে ৫ পিসসহ সর্বমোট ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই (নিঃ) সাইফুল ইসলাম বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা করেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত