ঢাকা সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

তজুমদ্দিনে ইউরিয়া সার জব্দ

তজুমদ্দিনে ইউরিয়া সার জব্দ

ভোলার তজুমদ্দিনে কোস্ট গার্ডের অভিযানে পাচার সন্দেহে বিপুল পরিমাণ ইউরিয়া সার জব্দ করা হয়েছে। উপজেলার চরমোজাম্মেল মুক্তিযোদ্ধা বাজারের খাল থেকে ১৬০ বস্তা (৮ হাজার কেজি) সার স্টিলবডি ট্রলারসহ আটক করা হয়। গতকাল রোববার সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তবে বিসিআইসি সার ডিলার বৈধভাবে কয়েকজন ব্যবসায়ীর কাছে বিক্রি করার দাবি করেন। কোস্ট গার্ডের কর্মকর্তা বলেন, ভোলার তজুমুদ্দিন থানাধীন চরমোজাম্মেল মুক্তিযুদ্ধা বাজার সংলগ্ন মেঘনা নদীতে গত ৫ সেপ্টেম্বর ২০২৬ শনিবার বিকাল ৩ টায় কোস্ট গার্ড স্টেশন তজুমদ্দিন কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১টি স্টিল বডি ট্রলারে তল্লাশি চালিয়ে অবৈধভাবে পাচার সন্দেহে বহনকৃত প্রায় ২ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের ১৬০ বস্তা (৮ হাজার কেজি) ইউরিয়া সারসহ ১টি স্টিল বডি ট্রলার জব্দ করা হয়। এসময়, বহনকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ মালামাল ও স্টিল বডি ট্রলার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত