ঢাকা সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

সান্তাহারে যুবকের লাশ উদ্ধার

সান্তাহারে যুবকের লাশ উদ্ধার

আদমদীঘির সান্তাহার ইয়ার্ড কলোনী এলাকায় গলায় দড়ির ফাঁস দিয়ে বাঁধন হোসেন (২৭) নামের এক যুবক আত্মহত্যা করেছে। গত রোববার ভোরে সান্তাহার রেলওয়ে স্টেশনের ট্রান্সসিফপয়ন্টে একটি গাছের ডালে সে এ ঘটনা ঘটায়। মৃত বাঁধন সান্তাহার ইয়ার্ড কলোনী ৫নং ওয়ার্ডের মৃত মাসুদ পারভেজ আলীর ছেলে। গতকাল রোববার সকালে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করেছে। সান্তাহার রেলওয়ে থানা সুত্রে জানাযায়, গতকাল রোববার ভোরে সান্তাহার ইয়ার্ড কলোনীর বাঁধন হোসেন নামের যুবককে সান্তাহার রেলওয়ে স্টেশনের পাশে ট্রান্সসিফপয়ন্টে একটি গাছের ডালের সঙ্গে গলায় দড়ির ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্থানীয়। রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ও সুরতহাল রির্পোট তৈরি করে থানায় নেয়। সান্তাহার পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর আলাউদ্দিন জানান, বাঁধন হোসেন একটি মামলায় দীর্ঘদিন কারাবাসের পর সম্প্রতি আদালত কর্তৃক জামিনে বের হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত