
গাইবান্ধার সুন্দরগঞ্জে একটি মোবাইল ফোনের দোকানে চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি যাওয়া ১৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ২৪ জুন রাত আনুমানিক ১টার দিকে সুন্দরগঞ্জের মুকুল মিয়ার মোবাইল ফোনের দোকানে তালা দিয়ে বাড়িতে চলে যান তিনি। পরদিন সকাল ৯টার দিকে দোকান খুলে ভেতরে মালামাল এলোমেলো দেখতে পান। পরে ডাক-চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে দোকানে প্রবেশ করে দেখেন, দোকানের ওপরের টিন কেটে চোরেরা ভেতরে প্রবেশ করেছে। এ ঘটনায় দোকান থেকে ২৭টি স্মার্টফোন, ১১০টি বাটন ফোন, চার্জার, ইয়ারফোনসহ বিভিন্ন মালামাল চুরি হয়। ঘটনার পর ১ জুলাই সুন্দরগঞ্জ থানায় মামলা করেন দোকান মালিক।