ঢাকা সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

পীরগঞ্জে রাস্তার সংস্কার দাবি

পীরগঞ্জে রাস্তার সংস্কার দাবি

রংপুরের পীরগঞ্জ উপজেলার বড়দরগাহ্‌ থেকে মাদারগঞ্জগামী রাস্তাটি সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার উপজেলার শানেরহাট বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় ।এতে বক্তব্য রাখেন ব্যবসায়ী নজরুল ইসলাম, ঘোনপাড়া গ্রামের পলাশ মন্ডল, পার্বতীপুর গ্রামের গিয়াস উদ্দিন, রায়তী সাদুল্লাপুরের স্বপন মিয়া প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন,শানেরহাট-মাদারগঞ্জ রাস্তাটি বর্তমানে পথচারী ও যানবাহন চলাচলের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশ ভাঙাচোরা ও খানাখন্দে পরিণত হয়েছে। এতে ওই সড়ক দিয়ে চলাচলকারী পথচারী, শিক্ষার্থী, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।বিশেষ করে বর্ষা মৌসুমে সড়কের বেহাল দশার কারণে যানবাহন চলাচলও ব্যাহত হচ্ছে।তারা আরও বলেন, সড়কটি এলাকার মানুষের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত