ঢাকা মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

দামুড়হুদায় চাচার লাঠির আঘাতে ভাতিজা নিহত

দামুড়হুদায় চাচার লাঠির আঘাতে ভাতিজা নিহত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পীরপুর কুল্লা গ্রামে বাড়ির পাশে ময়লা ফেলাকে কেন্দ্র করে চাচার লাঠির আঘাতে ভাতিজা ফরিদুল ইসলাম (৪৫) নিহত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ফরিদুল ইসলাম উপজেলার পীরপুর কুল্লা গ্রামের মৃত আবুল হাসানের ছেলে।

পুলিশ ও নিহতর পরিবারের সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পীরপুর কুল্লা গ্রামে বাড়ির পাশে ময়লা ফেলাকে কেন্দ্র করে চাচা দুলালের সঙ্গে কথা কাটাকাটি হয়।

এক পর্যায় চাচা দুলাল ক্ষিপ্ত হয়ে ফরিদুল ইসলামকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। তাকে পরিবারের সদস্যরা উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

তার অবস্থা অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।

ওই রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, বাড়ির পাশে ময়লা খেলা কে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। মামলার প্রস্তুতি চলছে। আসামিদের ধরতে পুলিশে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত