ঢাকা মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

মসলা ভাঙার মেশিনে লুঙ্গি প্যাঁচিয়ে মিল মালিকের মৃত্যু

মসলা ভাঙার মেশিনে লুঙ্গি প্যাঁচিয়ে মিল মালিকের মৃত্যু

ফেনী শহরের মুক্তবাজারে ক্র্যাশিং মিলে হলুদ-মরিচ গুঁড়া করার সময় পরনের লুঙ্গি চলন্ত মেশিনের বেল্টে প্যাঁচিয়ে নুরুল ইসলাম (৫৫) নামের মিল মালিকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার শহরের মুক্তবাজার এলাকার এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম (৫৫) শহরের মুক্তবাজার এলাকার শাহজালাল ক্র্যাশিং মিলের মালিক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর আড়াইটার দিকে ফেনী শহরের মুক্তবাজারে শাহজালাল ক্র্যাশিং মিলে হলুদ-মরিচ গুঁড়া করছিলেন নুরুল ইসলাম। এ সময় অসাবধানতাবশত তার পরনের লুঙ্গি চলন্ত মেশিনের বেল্টে প্যাঁচিয়ে যায়। তখন তিনি মেশিনের সঙ্গে আটকে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ফেনী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত