ঢাকা বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

সড়ক তথ্য যাচাইকরণ কর্মশালা

সড়ক তথ্য যাচাইকরণ কর্মশালা

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর উদ্যোগে নরসিংদীর বেলাবোতে 'গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএস-ভিত্তিক) আরসিআইপি' প্রকল্পের আওতায় সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ বিষয়ক এক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা সভাকক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অফিসের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আয়োজকরা জানান, বেলাবো উপজেলার সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সড়কের কোর নেটওয়ার্ক নির্ধারণ, সড়ক অধিকার সংক্রান্ত বিষয় এবং বিদ্যমান তথ্য যাচাইয়ের মাধ্যমে ভবিষ্যৎ সড়ক উন্নয়ন পরিকল্পনাকে আরও কার্যকর করাই কর্মশালার মূল লক্ষ্য। বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলাতুল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ারের সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন বেটস-এর জিআইএস স্পেশালিস্ট আদনান হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দা তানজিনা আফরিন ইভা, উপজেলা কৃষি কর্মকর্তা মুহিবুর রহমান সিদ্দিকী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর কবির নান্নু, বেলাবো উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আক্তারুজ্জামান (আক্তার), বেলাবো উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন নীলু, সাধারণ সম্পাদক আমিনুল হক, নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাউছার কাজল, সল্লাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন স্বপন, বেলাবো ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান হাবিবুর রহমান ও চর-উজিলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ শফিকুল ইসলাম সম্রাটসহ প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত