ঢাকা বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

লক্ষ্মীপুরে ইয়াবাসহ যুবক আটক

লক্ষ্মীপুরে ইয়াবাসহ যুবক আটক

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলায় ৬০০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার বেলা ২টার দিকে চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী ইউনিয়নের পূর্ব মান্দারী গ্রামের ৫নং ওয়ার্ডের জকু পাটোয়ারী বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক যুবকের নাম গোলাম আজম (২৮)। তিনি একই এলাকার মোস্তফা মিয়ার ছেলে। লক্ষ্মীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিন জানিয়েছেন, ইন্সপেক্টর আতাউর রহমান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোলাম আজমকে আটক করা হয়। এ সময় তার পরনের লুঙ্গির কোঁচা থেকে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে গোলাম আজম এলাকায় ইয়াবা কেনা-বেচার সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত