ঢাকা বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

শ্রীমঙ্গলে ১০ হাজার ঘনফুট বালু জব্দ

শ্রীমঙ্গলে ১০ হাজার ঘনফুট বালু জব্দ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলার আশিদ্রোন ইউনিয়নের বিলাশছড়া এলাকায় অভিযানে ঘটনাস্থল থেকে অবৈধভাবে উত্তোলন করা প্রায় ১০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার আশিদ্রোন ইউনিয়নের বিলাশছড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় অবৈধভাবে বালু উত্তোলনকারীরা প্রসাশনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ কারনে ঘটনাস্থলে জড়িত কাউকে পাওয়া যায়নি। ফলে তাৎক্ষণিকভাবে কাউকে আটক বা দণ্ড দেওয়া সম্ভব হয়নি। তবে অবৈধভাবে উত্তোলনকৃত জমা করা প্রায় ১০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।

পরে জব্দ বালু স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় হস্তান্তর করা হয়। জব্দকৃত বালুর বিষয়ে বিধি মোতাবেক পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে বলে জানান সহকারী কমিশনার (ভূমি)। শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দলের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করেন শ্রীমঙ্গল, মৌলভীবাজারের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম। উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থ ও পরিবেশের সুরক্ষায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত