ঢাকা বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

'মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা' প্রতিপাদ্যে নেত্রকোনার পূর্বধলায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলামের সভাপতিত্বে উপজেলা সহকারী শিক্ষা অফিসার ফজলুর রহমান, ডেন্টাল সার্জন ডা. শেখ ঈশা, পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক তদন্ত হাবিবুর রহমান, জাতীয়তাবাদী সংগ্রামী দলের সাধারণ সম্পাদক মো. আব্রাহাম লিংকন, গণ অধিকার পরিষদের সভাপতি জাহিদ হাসান কাঞ্চন, ইসলামিক আন্দোলনের সাধারণ সম্পাদক মাও. আমিনুল ইসলাম লিমন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখেন।

বক্তারা নিরক্ষরতা দূরীকরণ ও শিক্ষার সুযোগ সম্প্রসারণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত