ঢাকা বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

বিএনপি নেতা হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

বিএনপি নেতা হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

পাবনায় বিএনপি নেতা আদম আলী মোল্লাকে কুপিয়ে ও গুলি করে হত্যার ২৪ ঘণ্টারর মধ্যে প্রধান আসামি ইরাদুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গতকাল মঙ্গলবার ভোরে আটঘরিয়া উপজেলার গোপালপুর তাঁতিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইরাদুল ইসলাম (৫৫) উপজেলার চুটিয়াপাড়া এলাকার মৃত আব্দুলের ছেলে। এর আগে গত সোমবার বিকালে উপজেলার একদন্ত ইউনিয়নের চন্দিপাশা গ্রামে আদম আলী মোল্লাকে (৬০) প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি একদন্ত ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য ছিলেন।

নিহত আদম আলী মোল্লা একদন্ত ইউনিয়নের ষাটগাছা স্কুলপাড়ার মৃত নুরুল ইসলাম মোল্লার ছেলে।

র‍্যাব-১২, সিপিসি-২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার ডলি রানী সরকার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গতকাল মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে গোপালপুর তাঁতিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এসময় তার নিকট থেকে ১টি মোবাইল ফোন, ২টি সিম ও নগদ ১৭৫০ টাকা উদ্ধার করা হয়। পরে তাকে আটঘরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত