ঢাকা বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার পাঁচ

হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার পাঁচ

সিরাজগঞ্জে পৃথক স্থানে বিশেষ অভিযান চালিয়ে হত্যা মামলার আসামিসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- রায়গঞ্জ উপজেলার কালিঞ্জা গ্রামের মৃত ফরহাদ তালুকদারের ছেলে হেদায়েতুল্লাহ হেতু (৫০), ক্ষিরতলা গ্রামের শ্রীযুক্ত কৃষ্ণ চন্দ্র তেলির ছেলে শ্রী শাওন চন্দ্র তেলি (২৫), ধানগড়া গ্রামের মৃত আবু সাইদের ছেলে শাহ জামাল (২৮), ক্ষুদ্র বাঁশুরিয়া গ্রামের ফজলের ছেলে আফাল (৩০) ও পশ্চিম লক্ষীকোলা গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে রফিকুল শেখ (৪৩)। রায়গঞ্জ থানার ওসি আহসানুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে হত্যা মামলার আসামি হেদায়েতুল্লাহ হেতুকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে একই সময় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৪ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত