ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারীতে র‍্যালি ও আলোচনা সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারীতে র‍্যালি ও আলোচনা সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা বিএনপির কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে মহিলা দলের নীলফামারী জেলা শাখার সভাপতি তাসনিম ফৌজিয়া ওপেল সভাপতিত্ব করেন। সভাটি সঞ্চালনা করেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাসরিন আক্তার। আলোচনা সভায় বক্তব্য রাখেন মহিলা দলের জেলা শাখার সহ-সভাপতি স্বপ্না আলমগীর, সহ-দপ্তর সম্পাদক রোকসানা আক্তার, জলঢাকা উপজেলা মহিলা দলের সভাপতি নাসরিন আক্তার ববীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ - আলোকিত বাংলাদেশ

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত