ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

ঘোড়াঘাটে দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা

ঘোড়াঘাটে দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা

দিনাজপুরের ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতের পৃথক দুটি অভিযানে দুটি প্রতিষ্ঠানের কাছ থেকে ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঘোড়াঘাট উপজেলার দামোদরপুর শৌলায় অবস্থিত আফরোজা ফুড অ্যান্ড প্রসেসিং লিমিটেডের কারখানাতে বিএসটিআই এর অনুমোদন ছাড়া খাদ্যদ্রব্য উৎপাদন করায় ১০ হাজার টাকা এবং ঘোড়াঘাট পৌর-সভার সাধনা ফিলিং ষ্টেশনে তেল পরিমাপে কম দেওয়ার অভিযোগে দুই হাজার টাকা জরিমানা আদায় করে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন কাওছার শেখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত