ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

সোনালী ব্যাংকের ৬ কর্মকর্তাসহ ৭ জনের কারাদণ্ড

সোনালী ব্যাংকের ৬ কর্মকর্তাসহ ৭ জনের কারাদণ্ড

খুলনায় অর্থ আত্মসাৎ মামলায় সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তাসহ সাতজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ৯২ কোটি ৬৩ লাখ ৩১ হাজার ৭৫২ টাকা জরিমানা, অনাদায়ে তাদের প্রত্যেকেই আরও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। গতকাল বুধবার খুলনার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মুহা. আদীব আলী এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের উচ্চমান বেঞ্চ সহকারী মো. ইয়াসীন আলী।দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, দৌলতপুর থানার ডিসি রোডের মেসার্স ইষ্টার্ণ ট্রেডসের স্বত্বাধিকারী সনজিৎ কুমার দাস, দৌলতপুর সোনালী ব্যাংক কর্পোরেট শাখার সাবেক গোডাউন কিপার মো. মতিয়ার রহমান, একই ব্যাংকের সহকারী জেনারেল ম্যানেজার মো. নজরুল ইসলাম, সাবেক সহকারী মহাব্যবস্থাপক মানিক চন্দ্র মন্ডল, সাবেক সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার মো. রুহুল আমিন, সাবেক প্রিন্সিপ্যাল আফিসার মো. সিরাজুল ইসলাম, সাবেক অফিসার অজিত কুমার সরকার। আদালত সূত্রে জানা যায়, ২০০৫ সালের ১৯ জুন থেকে ২০১৪ সালের ২৩ সেপ্টেম্বর পর্যন্ত ইষ্টার্ণ ট্রেডসের মালিক এবং সোনালী ব্যাংকের উল্লিখিত কর্মকর্তারা পরস্পর যোগসাজসে প্রতারণার মাধ্যমে ব্যাংক থেকে ৮টি সিসি প্লেজ, পি সি সি এবং ব্লক ঋণ হিসেবের মাধ্যমে ৪৯ কোটি ৬২ লাখ ১৪ হাজার ২৩৭ গ্রহণ করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত