
ময়মনসিংহর ভালুকায় নিখোঁজের তিন দিন পর পরিত্যক্ত একটি পুকুর থেকে আব্দুল মালেক (৫৫) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে উপজলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও গতিয়ার বাজার গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। মত আব্দুল মালেক হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও গ্রামের আব্দুল হামিদের পুত্র। তিনি পেশায় কষক ছিলন। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত রবিবার ভোর ৬টার দিক বাড়ি থেকে বের হন আব্দুল মালেক। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরে পরিবারের সদস্যরা বিভিন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি। নিহতের ভাতিজা আকরাম হোসেন জানান, সকালে আব্দুল মালেকের ছেলে সুজন তার বাবাকে বাড়ির আশপাশে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে ঝোপঝাড়ে ঘেরা একটি পরিত্যক্ত পুকুরের কাছে গিয়ে পানিতে তার বাবার মরদেহ ভাসতে দেখেন। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। ময়মনসিংহ গফরগাঁও এর অতিরিক্ত পুলিশ সুপার মনতোষ শাহা জানায়, গত রোববার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে আজ সকালে নিহতের ছেলে সুজন বাড়ীর পাশে একটি পরিত্যক্ত পুকুরে বাবার মরদেহ ভাসতে দেখে চিৎকার দেন। তার চিৎকারে স্থানীয়রা গিয়ে মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। ?নিহত আব্দুল মালেক ওই এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।