ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

মাদকাসক্ত ছেলেকে পুলিশে সোপর্দ করলেন বাবা

মাদকাসক্ত ছেলেকে পুলিশে সোপর্দ করলেন বাবা

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কোহিত গ্রামের মাদকাসক্ত ছেলে মাহাবুর রহমান পিন্টুকে (৩০) পুলিশে সোপর্দ করেছেন বাবা। সে ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে। তাড়াশ থানার ওসি ইমাম জাফর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদকাসক্ত পিন্টু হোসেন কাজকর্ম করে না দীর্ঘদিন ধরে। সে মাদকের জন্য বাবার কাছ থেকে টাকা নেয়। এ মাদকের টাকা না দিলে সে গালিগালাজসহ বাড়িতে অশান্তি করে এবং ঘরে আগুন দেয়ার হুমকিও দেয়। গত বুধবার বিকালে পিন্টু আবারও টাকা চাইলে তার বাবা অস্বীকৃতি জানায়। এ সময় পিন্টু লাঠি নিয়ে বাবাকে হামলার চেষ্টা করে এবং ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর ও পোশাক পুড়িয়ে দেয়। নির্যাতনে অতিষ্ঠ হয়ে তার বাবা ওইদিন সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ করেন। এ অভিযোগের ভিত্তিতে পুলিশ গতকাল বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে গেলে পিন্টুকে পুলিশের হাতে সোপর্দ করে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত