ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

মাদকবিরোধী অভিযানে নারীসহ দুজনের কারাদণ্ড

মাদকবিরোধী অভিযানে নারীসহ দুজনের কারাদণ্ড

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের দুর্লভপুর গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে এক নারী মাদক ব্যবসায়ী ও এক মাদকসেবীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল শুক্রবার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুজিবুর রহমানের নেতৃত্বে রাণীশংকৈল থানা পুলিশের সহযোগিতায় এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোছা. আয়েশা আক্তার নামের এক নারীর বাড়িতে তল্লাশি চালিয়ে ৯ পিস ট্যাপেন্টাডল, ১০০ গ্রাম গাঁজা, পাঁচটি মোবাইল ফোন এবং ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। একই সময়ে মো. সোহাগ আলী (২৫) নামের এক ব্যক্তিকে মাদক সেবনরত অবস্থায় পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক ব্যবসায়ী আয়েশা আক্তারকে তিন মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং মাদকসেবী মো. সোহাগ আলীকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত