
সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়ক এলাকায় অতিরিক্ত হর্ন বাজানোর অপরাধে দুই বাসচালককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ জরিমানা করেছেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলের দিকে ওই মহাসড়কের সিরাজগঞ্জ সদর উপজেলা এলাকায় পরিবেশ অধিদপ্তরের শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্পের আওতায় এ এ অভিযান চালানো হয়। এ সময় অতিরিক্ত শব্দ সৃষ্টি করায় ২ বাসের চালককে আটক করা হয় এবং পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের উল্লেখিত টাকা জরিমানা করা হয়েছে। সেইসঙ্গে বিভিন্ন যানবাহনে ব্যবহৃত ৬ টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। এছাড়া পরিবহনের কয়েকজন চালককে শব্দদূষণের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন ও ভবিষ্যতে শব্দদূষণ না করার বিষয়ে সতর্ক করা হয়েছে। এ অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শাহিন আলম ও অনান্য কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা উপস্'িত ছিলেন।