ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

খানসামায় ৬৫৭ বস্তা সার জব্দ গুদাম সিলগালা

খানসামায় ৬৫৭ বস্তা সার জব্দ গুদাম সিলগালা

দিনাজপুরের খানসামায় অনুমোদিত সীমার বাইরে সার মজুত ও অনিয়মের অভিযোগে দুই সার ডিলারের গুদামে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ। পৃথক অভিযানে মোট ৬৫৭ বস্তা সার জব্দ করা হয়েছে। একই সঙ্গে দুই ঘটনায় সংশ্লিষ্টদের মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার পাকেরহাট ও টংগুয়া বাজার এলাকায় পৃথকভাবে এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযান সূত্রে জানা গেছে, পাকেরহাট এলাকায় 'মেসার্স মহাদেব ট্রেডার্স'-এর গুদামে অভিযান চালিয়ে ৪৫০ বস্তা সার জব্দ করা হয়। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মহিতোষ চন্দ্র চন্দ বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) নিবন্ধিত সার ডিলার।

অনুমোদিত সীমার বাইরে সার মজুত রাখার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ৪০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে গুদামটি সিলগালা করা হয়।

জব্দ করা ৪৫০ বস্তা সারের মধ্যে নোয়াপাড়া গ্রুপের ক্রয় করা ৩০০ বস্তা মিউরিয়েট অব পটাশ (এমওপি), বিএডিসি গ্রুপের ৫০ বস্তা এমওপি এবং ১০০ বস্তা ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) রয়েছে। অন্যদিকে, উপজেলার টংগুয়া বাজারে বিসিআইসি অনুমোদিত রাসায়নিক সার ডিলার প্রতিষ্ঠান 'মেসার্স আসাদুজ্জামান ট্রেডার্স'-এ অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা আরও ২০৭ বস্তা সার জব্দ করা হয়। অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিষ্ঠানটির সার ডিলার আসাদুজ্জামান দীর্ঘদিন ধরে ঢাকায় অবস্থান করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত