ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ে ধাক্কা লেগে হৃদয় (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় সাজ্জাদ (২৪) নামে আরও একজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার ভোরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোরে ঢাকা অভিমুখী একটি মোটরসাইকেল (ঢাকা মেট্রো-ল-৬২-৬০৩৬) কুচিয়ামোড়া ব্রিজের ঢালে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় মোটরসাইকেলটি সড়কের রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুইজন গুরুতর আহত হন। খবর পেয়ে সকাল সাড়ে ৬টা দিকে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলের পৌঁছে আহত ও নিহত ব্যক্তিকে উদ্ধার করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত