ঢাকা রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

শনিবার সকালে দিনাজপুরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির উদ্বোধন করেন দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম। গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পুলিশ সুপার জেদান আল মুসা, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল, জেলা বিএনপির সহ-সভাপতি আখতারুজ্জামান জুয়েল, এছাড়া জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মশার প্রজননস্থল ধ্বংসে সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই। এ লক্ষ্যে আগামী তিন মাসজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম, সচেতনতামূলক প্রচারণাসহ বিভিন্ন বিশেষ কর্মসূচি পরিচালনা করা হবে।

পরে অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি সচেতনতামূলক র‍্যালিতে অংশ নেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত