
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বাশুড়িয়া গ্রামের বিধবা রেখা বেগমের বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ২টি ঘরসহ নগদ টাকা ও মালামাল পুড়ে ছাই হয়েছে। এ অগ্নিকান্ডে ছেলের বিয়ের ভাগ্য হলোনা। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উক্ত বিধবার স্বামী হারুন অর রশীদ প্রায় ১৩ বছর আগে মারা যান। স্বামীর মৃত্যুর পর রেখা বেগম তার ২ সন্তান নিয়ে কষ্টের মধ্যে দিয়ে সংসার গড়ে তুলছিল এবং ছেলে মোহাম্মদ আলী জিন্নার বিয়ে উপলক্ষ্যে আসভাবপত্রসহ সব ধরনের কেনাকাটাও করা হয়। গতকাল শনিবার গভীর রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি ঘরে আগুন ধরে যায়। এ আগুনের লেলিহান ছড়িয়ে পড়ে। স্থানীয় জনগণ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে দুটি ঘর, আসবাবপত্র, নগদ দেড় লাখ টাকা ও ২ ভরি স্বর্ণালংকার পুড়ে ছাই হয়ে গেছে।