ঢাকা রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

মির্জাগঞ্জে ইসলামী আন্দোলনের নেতৃত্ব

মির্জাগঞ্জে ইসলামী আন্দোলনের নেতৃত্ব

পটুয়াখালীর মির্জাগঞ্জে উৎসবমুখর পরিবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মাওলানা নজরুল ইসলামকে সভাপতি এবং হাফেজ আবু তাহের মোহাম্মদ আব্দুর রবকে সেক্রেটারি করে নতুন উপজেলা কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি মির্জাগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে এ দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। নবগঠিত কমিটির সভাপতি নজরুল ইসলাম উপজেলার উত্তর সুবিদখালী গ্রামের মৃত আলহাজ্ব ইউসুফ আলী হাওলাদারের ছেলে। এর আগে তিনি উপজেলা শাখার দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। উপজেলা সভাপতি মাওলানা মোহাম্মদ শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি আলহাজ্ব আব্দুল ওয়াদুদ গোলদারের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সভাপতি মাওলানা কাজী গোলাম সারোয়ার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাওলানা আবুল হাসান বোখারী, হাওলাদার মোহাম্মদ সেলিম মিয়া ও মাওলানা আর.আই.এম অহিদুজ্জামান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত