ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

নিখোঁজ অটোরিকশা চালকের লাশ উদ্ধার

নিখোঁজ অটোরিকশা চালকের লাশ উদ্ধার

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিনয়ঘর থেকে আরমান হোসেন (১৭) নামে এক অটোরিকশা চালকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আরমান নাঙ্গলকোট উপজেলার টুয়া গ্রামের বাসিন্দা। শনিবার দিকে উপজেলার বিনয়ঘর এলাকার একটি ডোবা থেকে লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে-শনিবার বিকাল ৩টার সময় বিনয়ঘর উত্তর পাড়া থেকে গাছ কেটে পানিতে ভাসিয়ে নেওয়ার সময় গলিত লাশ ভাসতে দেখতে পান । পরে তারা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে মনোহরগঞ্জ থানা,নাঙ্গলকোট থানা ও নাথের পেটুয়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ও মনোহরগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। এসময় গলিত লাশটির শার্ট এবং প্যান্ট দেখে নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর গ্রামের অটোরিকশা চালক আরমান হোসেনের বলে নিশ্চিত করেছেন তার পরিবারের সদস্যরা। পরে লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মনোহরগঞ্জ থানার ওসি মাকসুদ আহমেদ জানান. ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান। নাঙ্গলকোট থানার ওসি শাহিনুর ইসলাম জানান,গত দেড় মাস পূর্বে নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর গ্রামের অটোরিকশা চালক আরমান হোসেন এর মা বাদী হয়ে একটি নিখোঁজ ডায়েরি করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত