
যখনই বাংলাদেশের গণতন্ত্র হোঁচট খেয়েছে উন্নয়ন স্তব্ধ হয়ে ও সমৃদ্ধির পথ অবরুদ্ধ হয়ে গেছে তখনই সব সংকট মুহুর্তে বাংলাদেশের জাতীয়তা বাদী দল নেতৃত্ব দিয়েছেন বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ও ঢাকা জেলা পরিষদ প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ। শনিবার দুপুরে ধামরাই উপজেলা ও পৌর বিএনপি সহ সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। র্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে ধামরাই পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে যাত্রাবাড়ী এসে শেষ হয়। এর আগে উপজেলার ১৬ টি ইউনিয়ন ও পৌর সভা থেকে বিএনপির নেতা কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে উপজেলা চত্বরে এসে জড়ো হন।