ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বগুড়া-৩ আসন (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার আদমদীঘি সিনিয়র উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ছয়টি পুকুরে ২৮৬ কেজি বিভিন্ন প্রজাতির মাছ অবমুক্ত করলেন। গতকাল রোববার বেলা ১১ টায় আদমদীঘি উপজেলা পরিষদ চত্বর পুকুর, মাদরাসা পুকুরসহ আদর্শ গ্রামের মোট ৬টি পুকুরে এসব পোনা মাছ অবমুক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন, আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার নাহিদ হোসেন, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা: বেনজীর আহমেদ, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত