ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

ফ্যাসিস্টরা ১৫ বছর সংবাদপত্রের গলা টিপে ধরেছিল

ফ্যাসিস্টরা ১৫ বছর সংবাদপত্রের গলা টিপে ধরেছিল

পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, বিগত বর্তমান নতুন সরকার আসার আগে বিগত ১৫ বছরই ফ্যাসিষ্টরা সংবাদপত্রের গলাটিপে ধরেছিল।তারা গণমাধ্যমকে নিয়ন্ত্রণে সব রকমের চেষ্টা ও ফন্দিফিকির করেছিল। কিন্তু বর্তমান সরকারের আমলে সাংবাদিকেরা মন খুলে লিখতে পারছে। গত শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সদরে বাঞ্ছারামপুর প্রেসক্লাবের নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জোনায়েদ সাকি আরও বলেন, বিগত ১৫ বছরের শাসনামলে বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা চরমভাবে ক্ষুণ্ণ হয়েছিল শুধু তাই নয়, আওয়ামী লীগ সরকার ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনের পর টানা চার মেয়াদে ক্ষমতায়। এই ১৫ বছরে মুক্ত গণমাধ্যম সূচকে ৪৪ ধাপ পিছিয়েছে বাংলাদেশ। বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ময়নাল হোসেন চৌধুরী বলেন, ১৯৯৫ সালের কথা। তৎকালীন হাতেগোনা কয়েকজন সংবাদকর্মী আমার মাধ্যমে প্রেসক্লাবের জন্য জায়গা চেয়ে আবেদন করেন। আমি সেটি চেয়ারম্যান স্যারের কাছে ফরোয়ার্ড করার সঙ্গে সঙ্গে চেয়ারম্যান সেটি মঞ্জুর করে ৬ শতক জায়গা কেনার জন্য সহায়তা করা হয়। আমাদের ভাল লাগছে, দীর্ঘ ৩০ বছর পরে হলেও সেখানে একটি ভবন হয়েছে। সংবাদকর্মীদের নতুন একটি ঠিকানা হয়েছে। বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামিম শিবলীর সঞ্চালনায় ও মোল্লা মোহাম্মদ নাসিরের সভাপতিত্বে প্রেসক্লাব ভবন উদ্ভোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি এমএ খালেক পিএসসি, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, সাধারণ সম্পাদক ভিপি একেএম মুছা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছালে মুছা, সাবেক ভিপি, জেলা বিএনপির সদস্য নাজমুল হক, ভিপি আমিরুল ইসলাম সাজ্জাদ, সাবেক উপজেলা চেয়ারম্যান দুধ মিয়া মাষ্টার, বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী অফিসার মো আল এমরান খান প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত ও সাংবাদিকতা নিয়ে গঠনমূলক বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সাধারণ সম্পাদক বাহার উদ্দিন মোল্লা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত