ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

রংপুরে ডেঙ্গুতে দুজনের মৃত্যু আক্রান্ত ২০

রংপুরে ডেঙ্গুতে দুজনের মৃত্যু আক্রান্ত ২০

রংপুরে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু রোগে ২ জনের মৃত্যু ২০ জন আক্রান্ত হয়েছে। একজন রংপুর মেডিকেল কলেজ((রমেক) হাসপাতালে আইসিইউ বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মিনারা বেগম(৪০) অন্যজন জান্নাতি খাতুন বেসরকারি হাসপাতাল প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। গতকাল রোববার বিকালে বিষয়টি জানিয়েছেন রমেকের আইসিইউ বিভাগের সহকারী অধ্যাপক তৌহিদুল ইসলাম। হাসপাতাল সূত্রে জানা যায়, রমেক হাসপাতালে গত ৮ সেপ্টেম্বর ঢাকা থেকে এসে মিনারা বেগম মেডিকেলে ভর্তি হয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকাল ৯ টার দিকে মারা যান তিনি। মিনারা বেগমের বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায়। অন্যদিকে মিঠাপুকুরের জান্নাতি বেগম ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে রমেক হাসপাতালে ভর্তি হন। পরে অবস্থার অবনতি ঘটলে রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি গতকাল দুপুরে মারা যান। এদিকে, ২৪ ঘণ্টায় রমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২০ জন রোগী ভর্তি হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত