ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

কুষ্টিয়ার খোকসায় শিক্ষার মানোন্নয়নে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

কুষ্টিয়ার খোকসায় শিক্ষার মানোন্নয়নে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

২০২৬ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত সাতজনসহ মোট ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধণা প্রদান করা হয়েছে। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উৎসাহদানে গতকাল সোমবার দুপুরে শোমনপুর ইউনিয়নের শোমসপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অন্‌ষ্ঠুানের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শরিফুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও পৌর মেয়র প্রার্থী মো. রিপন হোসেন। বিশেষ অতিথি ছিলেন খোকসা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. রোকোনুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়টির শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা। সংবর্ধণা হিসেবে ৩৫ জনকে সম্মানা ক্রেস্ট প্রদান ও নগদ এক হাজার টাকা উপহার প্রদান করা হয়। এতে খুশি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। কৃতি শিক্ষার্থী সাদিয়া সিদ্দিক বলেন, শিক্ষক ও বাবা-মায়ের দোয়া ও পরিশ্রমে জিপিএ ৫ অর্জন করতে পেরেছি। খুবই ভালো লাগছে এধরনের সংবর্ধণা শিক্ষার্থীরা আরো উৎসাহিত হবে। সহকারী শিক্ষক সামিউল ইসলাম জানান, শিক্ষার্থীরা কৃতিত্বের সাথে এসএসসিতে সফলতা অর্জন করেছে। সংবর্ধণা প্রদান করায় খুশি তিনি। শিক্ষার মনোন্নয়ন ও শিক্ষার্থীদের উৎসাহদানে এমন সংবর্ধণা অনুষ্ঠান আরো বেশি বেশি হওয়া দরকার বলে জানালেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শরিফুজ্জামান। তার ভাষ্য, এসএসসি পরীক্ষায় শোমসপুর বালিকা বিদ্যালয় প্রথম স্থান অর্জন করেছে। অন্‌ষ্ঠুানের প্রধান অতিথির বক্তব্যে খোকসা পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. রিপন হোসেন বলেন, বর্তমান সরকার শিক্ষা ও উন্নয়ন বান্ধব। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উৎসাহদানের লক্ষ্যেই এমন সংবর্ধণা অন্‌ষ্ঠুান। ভবিষ্যতে আরো বড় আয়োজন করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত