ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

রামগতি মৎস্য অবতরণ কেন্দ্র ২ বছর ধরে বন্ধ

রামগতি মৎস্য অবতরণ কেন্দ্র ২ বছর ধরে বন্ধ

১৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত লক্ষ্মীপুরের মেঘনা নদীর তীরে রামগতি মৎস্য অবতরণ কেন্দ্রটি দুই বছরের বেশি সময় পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ২০২২ সালে উদ্বোধন শেষে দুই বছর কার্যক্রম চালু ছিল। পরবর্তী ২০২৪ সালের পর থেকে দীর্ঘ দুই বছরের বেশি সময় বন্ধ রয়েছে। এতে সরকার বিপুল পরিমাণে রাজস্ব হারাচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে এই অঞ্চলের মাছসংশ্লিষ্ট ব্যক্তিরা। উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন নিয়ন্ত্রিত মৎস্যজীবীদের সুবিধার্থে সাগর-নদী থেকে মাছ ধরে এনে অবতরণ কেন্দ্রে রাখা, মানসম্মত উপায়ে আহরণ, সংরক্ষণ, প্রক্রিয়াজাত ও বাজারজাতকরণের লক্ষ্যে সরকার ২০২১ সালে দুই একর ৭০ শতাংশ জমির ওপর রামগতির ব্রিজঘাটে মৎস্য অবতরণ কেন্দ্রটি স্থাপন করে। ২০১৬ সালে ১৫ অক্টোবর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এটি অনুমোদন দেয়। ২০২১ সালের শেষের দিকে কাজ সম্পন্ন হলে ২২ সালের মাঝামাঝি সময়ে এটির কার্যক্রম শুরু হয়। প্রথমে ব্যবস্থাপক হিসেবে যোগদান করেন আলমগীর হোসেন। তিনি ২০২৪ সালের শুরুতে বদলি হয়ে গেলে আর কোনো কর্মকর্তা এখানে পাঠানো হয়নি। এর পর থেকে এটি পরিত্যক্ত অবস্থায় অঘোষিত কার্যক্রম বন্ধ রয়েছে।

জেলে, আড়তদার ও মাছ ব্যবসায়ীরা জানান রামগতি মৎস্য অবতরণ কেন্দ্রটিকে ঘিরে জেলে, তেল ব্যবসায়ী, বরফকল, আড়তদার, পাইকারি ও খুচরা বেপারীসহ মাছসংশ্লিষ্ট সবাই লাভবান হতেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত