
টাঙ্গাইল সদর উপজেলার ১২ টি ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রাম পুলিশদের (দফাদার ও মহল্লাদার ) মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ বাইসাইকেল বিতরণ করা হয়। ঢাকা বিভাগীয় কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান মিয়ার টাঙ্গাইল জেলা সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।