ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

সোনাগাজীতে সম্প্রীতি সমাবেশ

সোনাগাজীতে সম্প্রীতি সমাবেশ

'সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল মঙ্গলবার নবাবপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এক বিশেষ সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (MIPS) এর আওতায় এবং পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি), সোনাগাজী, ফেনী-এর আয়োজনে এই অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। উক্ত সমাবেশে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় দায়িত্বশীল রাজনীতি, পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং এলাকার সার্বিক স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

নবাবপুর ইউপি চেয়ারম্যান জহিরুল আলম জহির এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। নবাবপুর ইউনিয়ন পরিষদ সবসময় এলাকায় শান্তি, সংহতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। আসুন, আমরা সবাই মিলে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ নবাবপুর গড়ে তুলি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত