ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

মসজিদের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু

মসজিদের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু

ভোলার চরফ্যাশনে মডেল মসজিদের ছাদ থেকে পড়ে মো. ইয়ামিন (১৪) নামে এক মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার মাগরিবের নামাজের পর এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়ামিন উপজেলার উত্তর মাদ্রাজ ওয়াহেদিয়া আলিম মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী। স্থানীয় সূত্রে জানা গেছে, মাগরিবের নামাজের পর ইয়ামিনসহ কয়েকজন শিক্ষার্থী চরফ্যাশন মডেল মসজিদের ছাদে ছিল। একপর্যায়ে তারা ছাদে দৌড়াদৌড়ি করছিল। এ সময় তাদের একজনের জুতা ছাদ থেকে নিচে পড়ে যায়। জুতা দেখতে গিয়ে ইয়ামিন আকস্মিকভাবে ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে তার আগেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মাদ্রাসার সহপাঠী, শিক্ষক ও স্থানীয়রা ইয়ামিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

চরফ্যাশন থানার ওসি মাহমুদ আল ফরিদ ভুইয়া বললেন ঘটনাটি দুর্ঘটনাবশত। তার সহযোগী ৪ জনকে থানায় আনা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত