ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

সতীনকে 'মা' ডাকায় নিজ সন্তানকে হত্যার অভিযোগ

সতীনকে 'মা' ডাকায় নিজ সন্তানকে হত্যার অভিযোগ

টাঙ্গাইলের সখীপুরে সতীনকে 'মা' ডাকায় ৩ বছরের শিশু আশরাফুলকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার মা আকলিমা বেগমের বিরুদ্ধে। এ ঘটনায় ৮ বছরের মেয়ে সিদরাতুলকেও ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করা হয়। পরে আকলিমা আত্মহত্যার চেষ্টা করেন। গত বুধবার গভীর রাতে উপজেলার বড়চওনা ইউনিয়নের খালিয়ার বাইদ (মুজিবনগর মোড়) এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল বৃহস্পতিবার সকালে আকলিমাকে হেফাজতে নেয় সখীপুর থানা-পুলিশ। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আশরাফুল ছোটবেলা থেকেই বাবার প্রথম স্ত্রী নাসিমা আক্তারের কাছে বড় হয়েছে। সে নাসিমাকে 'বড় মা' এবং নিজের মা আকলিমাকে 'আন্টি' বলে ডাকত। এ বিষয়কে কেন্দ্র করেই এ ঘটনা ঘটেছে বলে পরিবারের অভিযোগ। আহত আশরাফুলকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত সিদরাতুল সেখানে চিকিৎসাধীন। সখীপুর থানার ওসি মুরাদ হোসেন জানান, ঘটনাস্থল সখীপুর ও ভালুকা থানার মধ্যবর্তী এলাকায়। শিশুটির লাশ ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। শিশুটির মাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনগত কার্যক্রম চলমান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত