ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

বকেয়া পরিশোধের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

বকেয়া পরিশোধের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

আশুলিয়ার ইনজেনিটেক্স বিডি লিঃ ও ইনজেনিটেক্স একটিভ লিঃ-এর কর্তৃপক্ষের বিরুদ্ধে চুক্তি ভঙ্গ করে শ্রমিকদের পাওনা পরিশোধে বিলম্বের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শ্রমিকরা।

গতকাল শুক্রবার সকালে আশুলিয়ার বাইপাইল মোড়ে জাতীয় গামেন্টস শ্রমিক ইউনিটির উদ্যোগে এ কর্মসূচিতে ভুক্তভোগী শ্রমিকসহ বিভিন্ন কারখানার শ্রমিকরা উপস্থিত ছিলেন। কর্মসূচি থেকে শ্রমিকদের চুক্তি অনুযায়ী প্রাপ্য পাওনা দ্রুত পরিশোধ, শ্রমিকদের অনিশ্চয়তা দূর করা এবং শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়।

বক্তারা অভিযোগ করে বলেন, ইনজেনিটেক্স বিডি লিঃ ও ইনজেনিটেক্স একটিভ লিঃ-এর কারখানা কর্তৃপক্ষ চুক্তি অনুযায়ী শ্রমিকদের পাওনা পরিশোধে বিলম্ব করছে। এর ফলে শ্রমিক ও তাদের পরিবারের মধ্যে আর্থিক অনিশ্চয়তা ও উদ্বেগ তৈরি হয়েছে, তাই বক্তারা অবিলম্বে শ্রমিকদের সকল বৈধ ও চুক্তিভিত্তিক পাওনা পরিশোধের জন্য কারখানা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির সভাপতি ফরিদুল ইসলাম, বলেন গত এপ্রিল মাসে প্রায় ২ হাজার ৪০০ শ্রমিকের পাওনাদি পরিশোধ না করেই কারখানা দুটি বন্ধ করে দেয় মালিক পরে আমরা কল-কারখানা অধিদপ্তরে যোগাযোগ করলে আমাদের সাথে একটি চুক্তি হয় যে এক মাসের মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধ করা হবে; কিন্তু আজ এতো মাস পার হয়ে গেলেও শ্রমিকদের পাওনা পরিশোধ না করে শুধু ঘুরাচ্ছে। আমরা এনিয়ে বহু বার মালিক পক্ষ ও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষর সাথে দেখা করেছি; কিন্তু কোনো লাভ হয়নি, এতে করে শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছে, তাই আগামীকাল রোববারের মধ্যে সকল শ্রমিকের পাওনাদি পরিশোধ করতে হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত